থাইল্যান্ড থেকে ফিরলো আরো ৩৯ জন। মাগুরার ১ জন

মাগুরানিউজ.কমঃ

migrants_90918

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে আটকে পড়া আরো ৩৯ জন বাংলাদেশি থাইল্যান্ড থেকে বুধবার রাতে দেশে ফিরেছে। বাংলাদেশ বিমানের বিজি-০৮৯ নম্বর ফ্লাইটে করে বুধবার রাতে তারা ঢাকা পৌঁছেছে বলে থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

এর আগে গত সপ্তাহে থাইল্যান্ড থেকে ৪১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। তারাও সাগরপথে অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে আটকা পড়েন।

বুধবার যারা ফেরত এলেন তাদের মধ্যে ১৬ জন সিরাজগঞ্জের, ৫ জন কক্সবাজারের, ৪ জন চট্টগ্রামের, নরসিংদী ও মাদারিপুরের ৩ জন করে,  রাঙামাটি, চুয়াডাঙ্গা ও ফরিদপুরের ২ জন করে এবং পাবনা ও মাগুরা জেলার ১ জন করে বাসিন্দা। তবে তাদের পরিছয় জানা যায়নি।

সম্প্রতি মালয়েশিয়ার সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে মানবপাচারকারীদের কয়েকটি আস্তানা এবং কবরের সন্ধান মেলে। এছাড়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের উপকূলে আটক হন অনেকে। তাদের যাচাই শেষে দ্রুততার সঙ্গে বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। সে হিসেবে থাইল্যানোড অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের সরকারিভাবে ফেরত আনা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: