সরকারি ছুটিতে অন্যরকম কাটবে ২০১৬। ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন

মাগুরানিউজ.কম:

mnবৈসাবি উৎসবের জন্য ২৯ চৈত্র ও ২ বৈশাখ দুই দিনের ঐচ্ছিক ছুটি রেখে ২০১৬ সালের ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সোমবার (০২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকারি ছুটিতে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসছে ২০১৬ সাল। বর্তমান বছরে ১১ দিন সাপ্তাহিক ছুটি খেয়ে ফেলেছে সরকারি ছুটিগুলোকে। তবে আগামী বছরটি সেক্ষেত্রে ব্যতিক্রম বলা চলে। কারণ, বেশির ভাগ সরকারি ছুটি সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবার বা পরের দিন রোববার হচ্ছে। এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বছরে বেশ কয়েকবার টানা তিন দিন ছুটিতে থাকতে পারবেন।

এবারও সরকারি ছুটির নির্ধারিত দিন সংখ্যা হবে ২৩। ২০১৬ সালের ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ওই বছরটিতে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পড়েছে রোববার। এজন্য শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি রোববারও ছুটি পাওয়া যাবে।

অন্যদিকে ১৭ই মার্চ বৃহস্পতিবার হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, ২৬শে মার্চ শনিবার স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ই এপ্রিল বৃহস্পতিবার বাংলা নববর্ষ, ১লা মে রোববার মে দিবস এবং ১৫ই আগস্ট সোমবার জাতীয় শোকদিবস। এসব সরকারি ছুটির দিন পড়ছে সাপ্তাহিক ছুটির আগে বা পরে। এ কারণে অনেকটা লম্বা ছুটি এনজয় করতে পারবেন অনেকেই। তবে সাপ্তাহিক ছুটির দিনে এবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস সরকারি ছুটির দিন পড়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত, শবে কদর ও ঈদুল আজহার ছুটি নির্ধারিত হয়। সরকারি ছুটির তালিকা, বাংলা ক্যালেন্ডার, ধর্ম মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর এবং চলতি বছরের ছুটির তালিকা  থেকে এসব ছুটি নিশ্চিত করা হয়। এখন পর্যন্ত যেভাবে সম্ভাব্য সরকারি ছুটির দিন নির্ধারিত রয়েছে তাতে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন বাদে এসব সরকারি ছুটির দিন পড়ছে।

এর আগে ২০১৫ সালের ছুটির তালিকায় সরকারি ছুটি ২৩ দিন নির্ধারিত রয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ১২ দিন খেয়ে ফেলে। ফলে সরকারি ছুটি অবশিষ্ট থাকে ১১ দিন। একই বছরে সাধারণ ছুটি ১৫ দিন। এর মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে পড়ে যায়। তাই নিট সাধারণ ছুটি দাঁড়ায় ৬ দিন। একই বছর নির্বাহী আদেশে সরকারি ছুটি ৮ দিন। এর তিন দিনই পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। এর আগে ২০১৪ সালের সরকারি ছুটি ছিল ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল আট দিন। শুক্র ও শনিবার ছাড়া প্রকৃত ছুটি ছিল ১৬ দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: