মাগুরা ও বাগেরহাটের খেলা দিয়ে আজ শুরু জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

মাগুরানিউজ.কম:

mnদেশের ছয়টি ভেন্যুতে ৩৯টি দলের অংশগ্রহণে আজ সোমবার শুরু হচ্ছে কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। ছয় ভেন্যুর চ্যাম্পিয়নদের সাথে সেরা একটি রানার্সআপ দল ও গতবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহ দল চূড়ান্ত পর্বে খেলবে। চূড়ান্ত পর্বটি হবে ঢাকায়।

এবারের ভেন্যুগুলো হলো— যশোর, মেহেরপুর, রাজশাহী, রংপুর, ফরিদপুর ও লক্ষ্মীপুর।

রাজশাহী ভেন্যুতে বগুড়া ও জয়পুরহাট এবং যশোর ভেন্যুতে মাগুরা ও বাগেরহাটের খেলা দিয়ে খেলাগুলো মাঠে গড়াবে।

গতকাল রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আয়োজিত সংবাদ সম্মেলনে আরো জানানো হয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫০ ও রানার্সআপ দল ২৫ হাজার টাকার প্রাইজমানি পাবে। এছাড়া প্রত্যেকটি দলকে অংশগ্রহণ ফি হিসেবে দেয়া হবে ২০ হাজার টাকা করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বাধিক গোলদাতাদেরও প্রাইজমানি দেয়া হবে।

জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে খরচ হবে ৪০ লাখ টাকা। এর মধ্যে ফিফা থেকে অনুদান হিসেবে পাচ্ছে ২০ হাজার ডলার (১৬ লাখ টাকা)। পৃষ্ঠপোষক কেএফসি দিচ্ছে ১০ লাখ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: