পূজার সময় হালকা বৃষ্টি হতে পারে

মাগুরানিউজ.কম:

ma durgaআসন্ন দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন স্থানে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বেশি হবে না। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বার্তা সংস্থা বাসসকে বলেন, আগামী দুদিন পর বর্ষা মৌসুম দেশ থেকে বিদায় নেবে। তার পরও বর্ষা মৌসুমের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা, দক্ষিণাঞ্চল থেকে ঢাকা পর্যন্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বর্ষা মৌসুমের মতো হবে না।

গত কয়েক দিনে বর্ষা মৌসুমের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বেশ বৃষ্টি হয়েছে।

আগামী ১৯ অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠী ও ২২ অক্টোবর দশমী। উল্লেখ্য, হিন্দু পঞ্জিকা অনুযায়ী এ বছর নবমী ও দশমী তিথি একই দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: