মাগুরানিউজ.কম:
আগামীকাল বৃহস্পতিবার পয়লা মহররম। এ হিসেবে আগামী ২৪ অক্টোবর শনিবার পবিত্র আশুরা পালিত হবে।
বুধবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে এ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৪ অক্টোবর শনিবার পবিত্র আশুরা পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসান।

