মাগুরানিউজ.কমঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে ১৪৪ জনকে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে এ পদের জন্য আবেদন পূরণ ও ফি জমা দেওয়া যাবে। এ ছাড়া বিভাগীয় প্রার্থীদের (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) জন্য ৫০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। বিভাগীয় প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের নিয়ে পদ পূরণ করা হবে।
এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।


