ঢাকার বাজারের সেরা বেগুন মাগুরার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

রপ্তানির জন্য সবজি প্রস্তুত করছেন মাগুরার চাষীরা। বর্তমানে বিদেশে বাংলাদেশের শাক-সবজির ব্যাপক চাহিদা রয়েছে। সেখানে মাগুরা জেলায় উৎপাদিত শাক-সবজির ব্যাপক সুনাম রয়েছে। কিন্তু অতি সীমিত অংশই রপ্তানি করা সম্ভব হচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান ও মধ্যপ্রাচ্যেসহ বিশ্বের প্রায় ৫০টি দেশে বাংলাদেশের ৫০ জাতের সবজি ও ফলমূল রপ্তানি হয়। তবে যেসব দেশে বাংলা ভাষাভাষীরা বসবাস করছে সেসব দেশে বাংলাদেশের সবজি রপ্তানির চাহিদা বেশি।

মাগুরা জেলায় উৎপাদিত রপ্তানীযোগ্য এসব সবজির মধ্যে করলা, কাকরোল, টমেটো, পেঁপে, বেগুন, ঢেঁড়স, লাউ, কচুরলতি, কচুরমুখী, মিষ্টি কুমড়া, বরবটি, কাঁঠাল, শসা, চিচিঙ্গা, লালশাক, পুঁইশাক, ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচ, পটল, ঝিঙা প্রভৃতি উল্লেখযোগ্য।

এ ছাড়া প্রক্রিয়াজাত সবজির মধ্যে ডাঁটা, কচুরলতি, শিমের বিচি, কাঁচাকলা, কলার ফুল, কচুশাক, কাঁঠালের বিচি প্রভৃতি উল্লেখযোগ্য।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: