আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
মাগুরানিউজ.কমঃ
আজ ১০ ডিসেম্বর ২০১৬, মাগুরার মহান আত্নত্যাগী সন্তান শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪৬তম অপহরণ দিবস।৪৬তম অপহরণ দিবসে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন স্মরনে মাগুরা নিউজের শ্রদ্ধাঞ্জলী।
পাকিস্তানি অপশাসন শোষণ নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করে ‘৭১ এর যারা বাংলাদেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের মধ্যে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন একটি উজ্জ্বল জ্যোতিষ্কের নাম। শহীদ সিরাজুদ্দীন হোসেনকে বাংলাদেশের ইনভেস্টিগেটিং সাংবাদিকতার জনক বলা হয়। বাংলাদেশের সংবাদপত্র জগতের এই অমর ব্যাক্তিত্ব ১৯২৯ খৃষ্টাব্দের ১ মার্চ মাগুরা জেলার শালিখা থনার শুরুশনা গ্রামে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকবাহিনীর এদেশীয় দোসর আল বদর বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। তারপর থেকে তাঁর আর কোন খোঁজ পাওয়া যায়নি। তিনি আজ আমাদের মাঝে নেই, তবে মরেও তিনি অমর।
সাংবাদিক জগতের অন্যতম পুরোধা দৈনিক ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সুযোগ্য অনুসারী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী শহীদ সিরাজুদ্দীন হোসেন তাঁর সময়ের সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছিলেন।
‘পূর্ব বাংলা রুখিয়া দাড়াও’, ‘চিনিল কেমনে’, ‘শুক্কুইজ্যা কডে’ এ জাতীয় শিরোনাম এবং রাজনৈতিক ভাষ্যকর হিসেবে তিনি অবিরাম প্রতিবেদন রচনার মাধ্যমে পঞ্চাশ ও ষাটের দশকে বাঙ্গালী জাতীয়তাবাদী চেতনার ভিত রচনার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করেন। তাঁর রচিত ‘ইতিহাস কথা কও’ গ্রন্থটি এদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য সম্পদ।
তিনিই প্রথম এদেশে অনুসন্ধানী রিপোটিং এর জনক এবং এজন্য তিনি ম্যাগসেসে পুরস্কারের জন্য মনোনয়নও লাভ করেন।
সিরাজুদ্দীন হোসেনের অপহরণ দিবস উপলক্ষে আজ শনিবার শহীদের গ্রামের বাড়ি মাগুরার শালিখা থানার শরুশুনা এবং যশোরের খাজুরায় শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সুত্র- অনলাইন।


