মাগুরানিউজ.কমঃ
সিলেট জেলার হাটবাজারে ‘পটকা’ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিভাগীয় প্রশাসন। সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, পটকা কোনো ধরনের মাছ নয়। এর বিষক্রিয়ায় মানুষের মৃত্যু ঘটে। তাই, এই পটকা যারা বিক্রি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার নির্দেশ দিয়েছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, পটকা কোনো ধরনের মাছ নয়। এটি একটি জলজ প্রাণী। এর মাথায় টেট্রাডোটক্সিন নামের এক ধরনের বিষ রয়েছে। এটি খেলে মৃত্যু ঘটতে পারে। তাই, পটকা খাওয়া থেকে বিরত থাকতে সিলেটের সিভিল সার্জনের পক্ষ থেকেও অনুরোধ জানানো হয়েছে।
এদিকে মাগুরাতেও পটকা খাওয়া থেকে বিরত রাখতে এমন কার্ষক্রমের দাবি জানিয়েছে সচেতন মাগুরাবাসী।


