মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
এই ডিসেম্বরেই মাগুরাকে শীতার্তমুক্ত করার লক্ষে মাগুরার প্রথম ২৪ঘন্টার সংবাদ মাধ্যম ‘মাগুরা নিউজ’র বিশেষ মানবিক আবেদন ব্যাপক সাড়া ফেলেছে। শুরু হয়েছে বিভিন্ন উদ্যোগে শীত থেকে রক্ষার উপকরন সহায়তা।
‘মাগুরা নিউজ’ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয় আহবান জানিয়েছেন এবছর শীতের শুরুতেই শীতবস্ত্র পৌঁছে দেয়ার। জয় জানান, প্রতি বছর শীতের সময় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় ঠিকই তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একদম শেষ সময়ে হতদরিদ্র ঐসব মানুষের হাতে সহায়তা সামগ্রী পৌছানো হয়। কিন্তু ততক্ষনে কমবেশি ক্ষতির শিকার হতে হয় অসহায় ঐসব মানুষদেরকে। প্রত্যাশা সকলের মিলিত প্রচেষ্টায় এবারের শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও। এই ডিসেম্বরেই শীতার্তমুক্ত হবে মাগুরা।
উদ্যোগের সঙ্গী হতে ও আপনার মূল্যবান মতামত জানাতে –
হট লাইন নাম্বার- 01736 180 789 ও 018 5548 5538 নাম্বারে।
ই মেইল – maguranewsbd@gmail.com
অথবা ফেসবুকে ইনবক্স করুন।
Like this:
Like Loading...