লাভ কী! ভবিষ্যত যে অন্ধকার….

মাগুরানিউজ.কমঃ

mnজয় মিত্র –

শীতে বাংলার ঘরে ঘরে লেপ এর উষ্ণতার দিন বুঝি শেষ। আগে গ্রাম বাংলার প্রতি ঘরে লেপ শোভা পেত। পুরাতন লেপের উষ্ণতাই যেন আলাদা। কিন্তু বাঙ্গালী এখন অনেক ফ্যাশনেবল হয়ে গেছে। তাই ঘরের লেপের জায়গা দখল করে নিয়েছে বাহারী ডিজাইনের বিদেশী সব কম্বল।

তবে কম্বল ও হোক বা লেপ। বের করার সুযোগ এতোদিন হয়নি। শীত পড়ি পড়ি করেও পড়ছিলো না। তাই কম্বলও শোভা পাচ্ছিলো ঘরের কোন কোনে।

কিন্তু দেশে লেপ তৈরী করে এমন অনেক কারিগরই কম্বলের আগমনে বেকার। কারণ লেপ তৈরী করতে হয় হাতে। তাই শ্রমিকের প্রশ্ন আগে আসে। আর কম্বলের জন্ম কিন্তু মেশিনে। তাহলে লেপের এতো যে শ্রমিক। তারা যাবে কোথায়? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন।

এই বিষয়ে কথা বললে লেপের শ্রমিকরা জানান, লেপের চাহিদা আগের চেয়ে অনেক কম।

ট্র্যাডিশন অনুযায়ী এখনও বিয়েতে লেপ-তোশক দেওয়া নিয়ম। তাই বিয়ের মরসুমে একটু-আধটু হয়ত অর্ডার বাড়ে।তাতেও আজকাল ভাগ বসাচ্ছে রং-বেরঙের কম্বল।

শুধুমাত্র ট্র্যাডিশনের ভরসায় আর কতদিন চলবে? নেক্সট জেনারেশনের কেউই তাই আর লেপ তৈরির কাজে হাত লাগাতে নারাজ। ছেলেমেয়েদের এই পেশায় আনতে চান না এরাও। কারিগরদের কথা একটাই … লাভ কী! ভবিষ্যত যে অন্ধকার….

আরো পড়ুন….

ভয়ংকর কান্ড!!! অবশেষে ‘জীবিত’ উদ্ধার মাগুরার ‘মৃত’ হুমায়ুন!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: