জেলা পরিষদ নির্বাচন- অনলাইনে মনোনয়ন দাখিল করবেন যেভাবে

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন আসছে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দীন আহমেদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, যাছাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর।

সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী, জেলা পরিষদ হবে ২১ সদস্যের। যার মধ্যে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন।

 

অনলাইনে মনোনয়ন দাখিল :

জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র সরাসরি বা অনলাইনে দাখিল করা যাবে। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে যে কোনো প্রার্থী নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

অনলাইনে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া :
প্রার্থীদের প্রথমে ইসি সচিবালয়ের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, বিভাগ, জেলা ও উপজেলার নাম এন্ট্রি করে নিবন্ধন করতে হবে। এরপর প্রার্থীকে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড দেয়া হবে। ওই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর সংশ্লিষ্ট যে কোনো পদের মনোনয়ন ফরম পাওয়া যাবে। সে ফরম পূরণ করতে হবে। এরপর পূরণকৃত তথ্যাদি সঠিক আছে কি না-তা যাচাই করার পর পূরণকৃত মনোনয়ন ফরম প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা কপিতে সংশ্লিষ্ট স্থানে প্রস্তাবকারী, সমর্থনকারী ও প্রার্থী স্বাক্ষর প্রদান করবেন।

স্বাক্ষরিত মনোনয়ন ফরম, জামানতের প্রমাণস্বরূপ ট্রেজারি চালান এবং হলফনামা সম্পর্কিত প্রত্যয়নপত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথ স্থানে স্বাক্ষর করার পর তা স্ক্যান করে পিডিএফ আকারে অনলাইনে দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র অনলাইনে দাখিলের পর প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস-এর মাধ্যমে দাখিলের বিষয় নিশ্চিত করা হবে। রিটার্নিং অফিসার অনলাইনে প্রাপ্ত প্রত্যেকটি মনোনয়ন লিপিবদ্ধ করে ক্রমিক নম্বর প্রদান করবেন। অনলাইনে দাখিল করা মনোনয়নপত্রসহ সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্রের মূল কপি মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।

অনলাইনে একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এক্ষেত্রে কোনো ব্যক্তি একাধিক মনোনয়ন দাখিল করলে রিটার্নিং অফিসার কর্তৃক প্রাপ্ত প্রথম বৈধ মনোনয়নপত্র ব্যতীত অন্য সব মনোনয়ন পত্র বাতিল হয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: