মাগুরানিউজ.কম:
অতি পরিচিত লেবু হয়তো খাবার টেবিলে না খেতে খেতেই শুকিয়ে যায়। অন্য সব ফলের ভীড়ে লেবু কোনঠাসা। এই সাধারন ফলটি কিন্তু পুষ্টিগুণে টেক্কা দিতে পারে যে কোন ফল কে। উচ্চ রক্তচাপ, মানসিক চাপ কমায় লেবুর রস। কোলেস্টোরলের মাত্রা কমানো, ত্বক সুন্দর রাখাসহ ইত্যাদিতে লেবুর প্রয়োজনীয়তা অনেক।
মাগুরা জেলার লেবুর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এখানকার লেবু সুগন্ধী, মন জুড়ানো ঘ্রাণ আর স্বাদে ভরপুর। মাগুরার লেবু স্থানীয় হাট-বাজার ও জেলার চাহিদা মিটিয়ে চালান হয় রাজধানীর বিভিন্ন বাজারে। সেখান থেকে বাছাই করা লেবু রপ্তানি করা হচ্ছে সৌদি আরবসহ আরো অনেক দেশে। লেবু চাষে তাই আশার আলো দেখছেন জেলার চাষীরা।


