মাগুরাবাসীর সুবিধার্থে এবার নতুন ভারতীয় ভিসা কেন্দ্র

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরাবাসীর সুবিধার্থে এবার নতুন ভারতীয় ভিসা কেন্দ্র চালু হচ্ছে। ভিসা পেতে আর ঢাকা নয়, এবার মাগুরা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল তথা খুলনা বিভাগের সাধারণ মানুষের সুবিধার্থে যশোরে ভারতীয় ভিসা এ্যাপলিকেশন সেন্টার (আইভিএসি) স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ব্যবস্থাপনায় ভিসা আবেদন গ্রহণ ও ভিসা প্রদানের পূর্ব প্রস্তুতিমূলক কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে যশোরে। এ বছরের ডিসেম্বরেই উদ্বোধন হতে যাচ্ছে যশোরস্থ ভিসা সেন্টার। এখান থেকেই মিলবে ভারতে যাওয়ার ভিসা।

খুলনা বিভাগের ১০জেলায় বসবাসরত নাগরিকদের ভারতীয় ভিসার আবেদন জমা ও ভিসা গ্রহণের জন্যে খুলনায় একটি মাত্র আইভিএসি রয়েছে। প্রতিদিন হাজার দেড়েক মানুষ ভিসা আবেদন ও ভিসা গ্রহণ করতে খুলনায় যান। খুলনা কিংবা ঢাকায় গিয়ে ভারতীয় ভিসা আবেদন জমা ও ভিসা গ্রহণে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় যশোরের মানুষকে।

ভোগান্তি মুক্তভাবে ভিসা আবেদন জমা দেয়ার ভারতীয় হাইকমিশনের কাছে যশোরবাসীর আবেদন ছিলো আরো একটি আইভিএসি স্থাপনের। গুরুত্ব বিবেচনা করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যশোরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র স্থাপনের। ইতিমধ্যে সেটি চলে এসেছে এ অঞ্চলের মানুষের নাগালের মধ্যে।

দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, যশোরে ভারতীয় ভিসা এ্যাপলিকেশন সেন্টারের জন্যে মণিহার সিনেমা হলের অদূরে বেগম কমিউনিটি সেন্টারকে বেছে নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে তিন বছরের জন্যে ভবনটিতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ব্যবস্থাপনায় যশোর আইভিএসি পরিচালিত হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত টুরিস্ট, মেডিকেল, বিজনেসসহ সকল ধরনের ভিসার আবেদন গ্রহণ করা হবে। বিকেল ৩টা থেকে দেয়া হবে পাসপোর্ট-ভিসা।

আবেদনকারীদের বসার জায়গা ও আবেদন পত্র জমা ও পাসপোর্ট-ভিসা দেয়ার সুবিধার্তে প্রয়োজনীয় সাজ সজ্জার জন্যে ১৫ নভেম্বর ঠিকাদার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। ১৫ ডিসেম্বর ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: