রবি-এয়ারটেল এক হয়ে এখন নতুন কোম্পানী

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

এক হলো রবি ও এয়ারটেল। দেশে টেলিযোগাযোগ খাতের প্রথম এ একীভূতকরণ কার্যকর হলো বুধবার। 

একীভূত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড নামে পরিচালিত হচ্ছে। রবি ব্র্যান্ডের পাশাপাশি রবি আজিয়াটার স্বাধীন ব্র্যান্ড হিসেবে থাকবে এয়ারটেল। রবি’র বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

একীভূতকরণ প্রক্রিয়া শেষে রবির সিংহভাগ অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় আজিয়াটা। ভারতীয় এয়ারটেলের ২৫ শতাংশ এবং বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক জাপানের এনটিটি ডোকোমো।

একীভূতকরণ শেষে বর্তমানে অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখে। রবি ও এয়ারটেল একীভূত হওয়ায় দেশজুড়ে কোম্পানিটির সবচে’ বিস্তৃত নেটওয়ার্কের পাশাপাশি মোবাইল ইন্টারনেট সেবায় আরও শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। একইসঙ্গে রবি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইলফোন অপারেটর হিসাবে প্রতিষ্ঠিত হলো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: