২০১৭ সালে গঠন করা হবে ৯ম ওয়েজবোর্ড: তথ্যমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে ২০১৭ সালে ৯ম ওয়েজবোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এজন্য ওয়েজবোর্ড গঠনের আইনও সংশোধন করা হবে বলে জানান তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মঙ্গলবার সাপ্তাহিক পত্রিকা পরিষদের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করা হয় এবং তা কার্যকর করা হয়। সরকার নীতিগতভাবে ৯ম ওয়েজবোর্ড গঠনের পক্ষে। ওয়েজবোর্ড গঠনের আইন সংশোধন করে দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকদের পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও এর অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকদের স্তর বিন্যাস আছে। এখন ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের স্তর বিন্যাসটা কীভাবে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। খুব বেশি সময় হয়তো লাগবে না। এ বছর তো শেষের দিকে। ২০১৭ সালের মধ্যে আইন সংশোধন করে ৯ম ওয়েজবোর্ড গঠন করা হবে। একইভাবে ২০১৭ সালের শুরুতে সম্প্রচার আইন পাস হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সম্প্রচার কমিশনটা হবে আধাবিচারিক প্রতিষ্ঠান।

সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এসএম মোর্শেদের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক এমএ মোতালিব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ সংগঠনটির নেতারা বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: