সুখবর মাগুরা- শহরে এবার বিশ্বমানের আইটি পার্ক

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার বেকার যুবকদের জন্য বিরাট সুখবর। মাগুরায় আইটি পার্ক স্থাপনের সুখবর জানিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কতৃপক্ষ। মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় আইটি পার্কের জন্য স্থান নির্ধারন করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এই আইটি পার্ক স্থাপন করা হবে এবং সব ধরণের সুবিধাসহ বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের আইটি পেশাজীবী হিসেবে গড়ে তোলা হবে।

আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োাজিত এক সেমিনারে এসব তথ্য জানান আয়োজকেরা।

”BE PARTNER GROW BUSINESS” শিরোনামে ”IT/ITES Industry need analysis with relevant stakeholder”  শীর্ষক সেমিনারে মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কতৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হোসনে আরা বেগম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমান, সিভিল সার্জন এফবিএম আব্দুল লতিফ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইফতেখার আলী।

উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক মোঃ হাসানুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  যুগ্ম সচিব মঞ্জুর কাদের, উপ পরিচালক শহিদুজ্জামান, হাইটেক পার্ক কর্তৃপক্ষের সিনিয়র সিস্টেম এনালিস্ট  ফখরউদ্দীন আল হেলাল প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: