বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বরিশাল বুলসের দেয়া রানের পাহাড় তাড়া করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহী কিংসের আইকন খেলোয়াড় সাব্বির রহমান।
এবারের আসরে প্রথম সেঞ্চুরি করতে সাব্বির খেলেছেন মাত্র ৫৩ বল। ৮টি ছয় ও ৬টি চারে সাজানো তার শতরানের ইনিংসটি।
টি২০ ক্যারিয়ারে সাব্বিরের এটি প্রথম শতক।
এর আগে ২৬ বলে ৪ ছক্কায় এবং ৩টি চারের সাহায্যে ফিফটি পূর্ণ করেন তিনি।


