মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার ঐতিহ্যবাহি কাত্যায়নী পূজা দেখতে মাগুরায় এসেছিলেন সংস্কৃতি মন্ত্রি আসাদুজ্জামান নূর। একসময়ের বিপুল জনপ্রিয় টিভি চরিত্র বাকের ভাই খ্যাত প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার আসাদুজ্জামান নূর। বর্তমান সরকারের সংস্কৃতি মন্ত্রির দায়িত্বে রয়েছেন। বুধবার রাতে তিনি মাগুরা শহরেরবিভিন্ন পূজা মন্ডপ ও শহর পরিদর্শণ করেন। আর সাথে মাগুরার সবার প্রিয় সাইফুজ্জামান শিখর, তারুন্যের বিপুল জনপ্রিয় শিখর ভাই। শহরে তাই নেমেছিল ঢল।
সংস্কৃতি মন্ত্রী মাগুরা শহরের জামরুলতলা, ছানা বাবুর বটতলা, বাটিকাডাঙ্গা, জামরুল তলা, পারনান্দুয়ালিসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহ্হাব, জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
Like this:
Like Loading...