মহম্মদপুরে ট্রাক নিয়ে এক রাতেই পরপর ৩বাড়িতে দূধর্ষ ডাকাতি

মাগুরানিউজ.কমঃ
mnশহর প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের সাবেক ইউপি সদস্যসহ তিন বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতরা ট্রাকে করে এসে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গরু ও মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ তিন পরিবারের দাবি।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য অাবু জাফর শেখ সংবাদমাধ্যম ও পুলিশকে জানিয়েছেন, জানিয়েছেন, শুক্রবার রাত পৌনে একটার দিকে ট্রাকে করে ২০-২৫ জনের একটি ডাকাত দল তার জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে ফেলে। এসময় ডাকাতরা আলমারি থেকে নগদ ৮০ হাজার টাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ দামি মালামাল নিয়ে যায়।

ডাকাতরা যাবার সময় ট্রাকে করে তার দুটি গরু নিয়ে যায়। ডাকাতদের হামলায় তিনি আহত হয়েছেন।

আবু জাফরের বাড়িতে ডাকাতি শেষে তাকে সাথে নিয়ে প্রতিবেশি আজিজার রহমান শেখ ও রফিকুল ইসলাম শেখকে তাকে দিয়েই কৌশলে ঘুম থেকে ডেকে তোলে। একই ভাবে ডাকাতরা তাদের আলমারি থেকে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিযে যায়। তাদের গোয়াল থেকেও দুটি গরু নিয়ে যায় ডাকাতরা।

অাবু জাফর শেখ জানিয়েছেন, ডাকাতের সংখ্যা ছিল ২০-২৫ জন। ঘরে মুখোশধারী ৫-৬ জন প্রবেশ করে। বাইরে অপেক্ষাকারিদের মুখ খোলা ছিল। ডাকাতদের সবার বয়সই ২০-২৫ বছরের কাছাকাছি। তাদের কয়েকজনের হাতে পিস্তল ও দেশি ধারালো অস্ত্র ছিল বলেও তিনি জানিয়েছেন। 

মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শণ কুমার রায় জানান, ‘ঘটনার পরপরই রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: