মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আয়কর মেলা আজ থেকে শুরু হয়েছে। জেলা আয়কর অফিস প্রাঙ্গনে সকাল ১১টা থেকে এ মেলা শুরু হয়েছে। চলবে ৪ দিন।
খুলনা রেঞ্জের অতিরিক্ত কর কমিশনার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামরুল জলি এমপি।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমল হক, সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শণ কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রোস্তম আলী, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি আলী আখতার দুখুসহ অন্যরা।


