বিশেষ প্রতিবেদক-
আর ক’দিন পরই শীত তাই শীতে গাছিদের দম ফেলার সময় নাই। শীত আসলেই যেন বেড়ে যায় গাছিদের কাজের ব্যস্ততা। শীতের শুরুতে রসের কদরও যেন বেড়ে যায়। কিন্তু শীতের শুরুতেই গাছ থেকে তেমন রস পাওয়া যায় না। তাই শুরুতে খেজুর গাছ থেকে বেশি রস সংগ্রহের জন্য গাছের আগায় বিশেষ পদ্ধতিতে কাটাকুটি চলে। খেজুৃর গাছের গ্রাম হিসেবে সুনাম রয়েছে শালিখা উপজেলার বিভিন্ন গ্রামের। গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় দু-পাশে তাকালে চোখে পড়বে খেজুর গাছের সারি। গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে খেজুর গাছে উঠে নিপুন হাতে গাছ চাঁছাছোলা ও নলি বসানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।