জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় একটি র‌্যালি বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় ঘুরে স্থানীয় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা ওয়াকার্স পার্টির কাজী নজরুল ইসলাম ফিরোজ, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান চপল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, অধ্যাপক আবু বক্কার সিদ্দিকী, আব্দুল মান্নান ও বাসারুল হায়দার বাচ্চু।

আলোচনা সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: