প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় মাগুরায় মামলা

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করায় পল্লী সঞ্চয় ব্যাংক এর চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে মাগুরায় মামলা দায়ের হয়েছে। মাগুরা জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি পরিচয়দানকারী ডাঃ মকবুল হোসেন জীবন সোমবার দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে এ মামলাটি দায়ের করেন।

মামলার আইনজীবি এ্যাড. কাজী সিরাজ উদ্দিন সংবাদমাধ্যমে জানান- গত ৭আগস্ট বিকালে পল্লী সঞ্চয় ব্যাংক এর চেয়ারম্যান মিহির কান্তি স্বাক্ষী জসীম উদ্দিন সরকারকে ফেসবুকে পল্লী সঞ্চয় ব্যাংক নিয়ে স্ট্যাটাস দেয়ায় ফোন করে শেখ হাসিনার নামে অকথ্য ভাষায় আক্রমন করে।

এ ঘটনা মিডিয়ার মাধ্যমে জেনে বাদী ডাঃ মকবুল হোসেন আজ আসামীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে গালিগালাজ, অসম্মানজনক ও মানহানিকর কথা বলায় প্রতিকার চেয়ে আদালতে ৫০০ ও ৫০৬(২) ধারায় এ মামলা করেন।

বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মো: ফিরোজ মামুন ওসি মাগুরা সদর থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: