মাগুরানিউজ.কমঃ
‘আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে-এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে’ বাংলা সাহিত্যের এমন অনবদ্য কবিতার স্রষ্টা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রয়ান দিবস শনিবার (২২ অক্টোবর)। ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রয়ান দিবসে কবিকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে মাগুরা নিউজ পরিবার।


