যেইরম নরম ।। সেইরম গরম

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

যেইরম নরম, সেইরম গরম অর্থাৎ যেমন নরম তেমনই গরম। এমনই মানসম্মত এ অঞ্চলের তুলা। দীর্ঘদিন পর মাগুরা ও সংলগ্ন এলাকার তুলাচাষীদের মুখে হাসি ফুটেছে। পণ্যটির ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। উচ্চ ফলনশীল জাতের বীজ, প্রশিক্ষণ, উপকরণ ও আর্থিক সহায়তায় পাঁচ বছরে দ্বিগুণ পরিমাণ জমিতে তুলা চাষ হয়েছে। উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ছয়গুণে।

এ ছাড়া অন্যান্য ফসলের চেয়ে দামও পাওয়া যাচ্ছে ভালো। প্রতিমণ তুলা বিক্রি হচ্ছে দুই হাজার টাকার বেশি। ধান, আলু, তামাকের চেয়ে ফলন ও দাম বেশি হওয়ায় তুলা চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন কৃষিবিদরা। পাশাপাশি উচ্চ ফলনশীল জাতের তুলা চাষে দ্বিগুণ লাভ পাওয়ায় ক্রমেই আগ্রহ বাড়ছে চাষিদের। তাই জলবায়ুর প্রভাব মোকাবেলা, স্বল্পমেয়াদি ও রোগবালাই প্রতিরোধী হাইব্রিড জাত উদ্ভাবন এবং তুলা চাষে প্রণোদনা বাড়ালে এক্ষেত্রে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে আশা চাষি ও বিশেষজ্ঞদের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: