আসছে……. যে আয়োজনে মাগুরা ‘বিশ্বসেরা’

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

‘‘সম্প্রীতির বার্তা দিতেই মাগুরাতে প্রতিবছর আয়োজিত হয় কাত্যায়নী পূজা। সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলা মাগুরার এই পূজা। এ পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে মাগুরাতে। তাই এ পূজা সীমানা ছাড়িয়ে আজ এ অঞ্চলের বৃহত্তর উৎসবে পরিনত হবার পাশাপাশি রীতিমতো সৌহার্দের কাত্যায়নী উৎসবে পরিনত হয়েছে।

প্রতি বছরের মতো এবছরও বিশ্বের সবচেয়ে জাকজমকপূর্ণ ও সর্ববৃহৎ কাত্যায়নী পূজার আয়োজনে ব্যস্ত সময় পার করছে মাগুরা। ৬ নভেম্বর ষষ্টি পুজার মধ্যদিয়ে মাগুরাতে শুরু হবে এই বিশেষ আয়োজন যা কাত্যায়নী উৎসব নামেও বিশ্বজুড়ে সমান পরিচিত। পূজার সময় মাগুরায় প্রতিবছর অগুনতি দর্শনার্থীর আগমন ঘটে। দেশের বিভিন্ন জেলা এমনকি পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু দর্শনার্থী মাগুরাতে আসেন পূজা দেখতে।

এ উপলক্ষে শহরের বিভিন্নস্থানে দৃষ্টি নন্দন লাইটিং, তোরণ, গেট, প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। চোখ ধাঁধাঁনো ঝলমলে আলোকসজ্জায় সাজানো হচ্ছে পূজামণ্ডপসহ আশপাশের এলাকা।

উল্লেখ্য, ‘মাগুরা নিউজ’ মাগুরায় আয়োজিত কাত্যায়নী পূজার আয়োজনকে ‘সারাবিশ্বে সেরা’ বলে দাবি জানিয়ে আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: