মাগুরানিউজ.কমঃ
‘সাদাছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক’ এই প্রতিপাদ্য নিয়ে আজ মাগুরাতে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথ আয়োজনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক শেখ মাহেনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজমল হক।
বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো: জাহিদুল আলম, জেলা এনজিও কোঅর্ডিনেটর আব্দুল হালিম প্রমুখ।


