বাবার স্মৃতি আমার আদর্শ, আমার চলার পথের শক্তি

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আমি শহীদ সৈয়দ আতর আলী সাহেবের কনিষ্ঠ পুত্র নাজমুল হাসান লোভন। বাবাকে আমি হারিয়েছি অনেক ছোট থাকতেই। স্বভাবতই বাবার সাথে খুব বেশী স্মৃৃতি আমার নেই। তবে যেটুকু আছে সেটাই আমার কাছে মহামূল্যবান। সেই স্মৃতি আমার আদর্শ, আমার চলার পথের শক্তি। তাঁকে নিয়ে দিন রাত্রি বললেও শেষ হবে না।

মুক্তিযুদ্ধসহ বাঙ্গালীর সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বঙ্গবন্ধুর সারথী হয়েছিলেন তারুণ্যেই। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই পথ চলেছেন আজীবন। সেই পথ চলতে গিয়ে তার ত্যাগ, অবদান অসামান্য। জীবনের শেষ দিনটিও ছিল তার দেশের জন্য নিবেদিত। তাই বাবাকে কথামালা দিয়ে মূল্যায়ণ করা সম্ভব নয়।

আজ মাগুরা জেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ সৈয়দ আতর আলী সাহেবের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সৈয়দ আতর আলী সাহেবের কনিষ্ঠ পুত্র দেশখ্যাত ক্রিড়া ব্যক্তিত্ব নাজমুল হাসান লোভন।

জেলা আওয়ামীলীগের উদ্যোগে মরহুম জননেতা আসাদুজ্জামান সাহেবের বাসভবন প্রাঙ্গনে দুপুরে অনুষ্ঠিত আয়োজনে জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কামরুন লাইলা জলি এমপি।

বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, মহম্মদপুর থানা অাওয়ামীলীগের সভাপতি গোলাম রব্বানী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকী ইমামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অালোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের অায়োজন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: