শুভ বিজয়া, সন্ধায় মাগুরা থানা পাড়ার ‘বিজয়া শোভাযাত্রা’

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

শারদীয় দুর্গোৎ​সবের শেষ দিন আজ। নানা আচারের মধ্য দিয়ে গতকাল সোমবার মহানবমী পালিত হয়। আজ মঙ্গলবার শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের। বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। পেছনে ফেলে যাবেন ভক্তদের পাঁচ দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার অশ্রু।

মাগুরা শহরের থানা পাড়া সর্বজনীন পূজা কমিটির সভাপতি এ্যাড. কুমার মিত্র সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান সন্ধায় প্রতিমা নিয়ে বিজয়া শোভাযাত্রায় অংশ নেবেন তারা। এ শোভাযাত্রা সাতদোহা আশ্রম প্রাঙ্গনে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনের এই ধর্মীয় উৎসব। সবাইকে শোভাযাত্রায় অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন তিনি।

গত ৩০ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীপক্ষ। আর ৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেছেন।

পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্ত্যলোকে এসেছিলেন। আজ স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটকে চড়েই।

বিজয়া দশমী উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ছুটির দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: