শারদীয় দুর্গা পূজা – কেনাকাটায় জমজমাট শহর মাগুরা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাত্র ১দিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে পরিবার পরিজনের জন্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা। পরিবার পরিজন বা প্রিয় মানুষটির জন্য পছন্দের পোশাক বা উপহারটি কিনতে মাগুরার বিভিন্ন শপিংমলগুলোতে ভিড় জমাচ্ছেন তারা।

বুধবার শহরের বিভিন্ন শপিংমলগুলোতে সরেজমিনে দেখা যায়, শপিংমলগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের ছিল উপচেপড়া ভিড়। পছন্দমতো পোশাক কেনার জন্য এক দোকান থেকে অন্য দোকানে ছুটে যাচ্ছেন ক্রেতারা। কেউবা কিনছেন নিজের জন্য আবার কেউ কিনছেন পরিবার-পরিজনের জন্য।শপিংমলগুলোতে আগত ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছরেই পূজা আসলেই কেনাকাটা করেন তারা। আর দুর্গাপূজা সব থেকে বড় ধর্মীয় উৎসব হওয়ায় পূজা নিয়ে সকলের মধ্যে থাকে বিপুল উৎসাহ উদ্দীপনা। তাই নিজেদের সাধ্যমত পরিবারে সদস্যদের জন্য কিছু না কিছু কিনছেন সবাই।মাগুরা শহরে কেনাকাটা করতে আসা মধুমিতা দেবনাথ বলেন, পূজা উপলক্ষে কেনাকাটা করতে এসেছি। মা, বাবা ও ছোট বোনের জন্য পোশাক কিনেছি, এখন নিজের জন্য কিনব।

আর পূজার কেনাবেচা সম্পর্কে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতা সংখ্যা কম হলেও প্রত্যাশা অনুযায়ী পূজার কেনাবেচা হচ্ছে।

 

 

-ফাইল ছবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: