একমাত্র ‘নবদুর্গা পূজা’র আয়োজনে মাগুরার ‘পুখরেশ্বরী মন্দির’

মাগুরানিউজ.কমঃ

mnরাজীব মিত্র –

উৎসবমুখর পরিবেশে মাগুরার পুখরিয়া গ্রামে দে বাড়িতে অবস্থিত পুখরেশ্বরী মন্দিরে শনিবার সকাল থেকে ব্যাপক আয়োজনে শুরু হয়েছে ৯দিনব্যাপী ‘নবদূর্গা পূজা’। স্থানীয় আশেপাশের এলাকার মানুষের মধ্যে এই পূজা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

আয়োজকদের দাবী, শাস্ত্রমতে ৯ দিনব্যাপী এ পূজা থেকে শক্তি নিয়েই শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। সেই মতে ভারতীয় উপমহাদেশের মাত্র কয়েকটি এলাকাতেই ‘নবদুর্গা পূজা’র আয়োজন করা হয়। বৃহত্তর যশোর তথা খুলনা বিভাগের মধ্যে এটিই একমাত্র পূজা। অনেকের মতে হতে পারে দেশেরও একমাত্র।

পূজার আয়োজক পুখরিয়া গ্রামের আনন্দ গোপাল দে জানান, যেহেতু চণ্ডী শাস্ত্রে মায়ের ৯টি রূপে ৯দিন ব্যাপী পূজার আয়োজনের কথা বলা আছে। সেকারনে পরিপূর্ণ শাস্ত্র মেনে পূজা করার উদ্দেশ্যে আমাদের বাড়িতে ‘নবদুর্গা পূজা’র আয়োজন করেছি। আমরা এই পূজা চালিয়ে যেতে চাই।

পূজার আনন্দ উপভোগ করার জন্য সকলকে নিমন্ত্রন জানিয়েছেন আয়োজক আনন্দ গোপাল দে ও মানিক লাল দে।

‘নবদূর্গা পূজা’কে কেন্দ্র করে এলাকায় আগাম একটি পূজার আবহ তৈরী হয়েছে। সেই সঙ্গে বাড়তি আনন্দ উপভোগ করতে পেরে খুশি এলাকাবাসি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: