মাগুরার এখন ইলিশে অরুচি

মাগুরানিউজ.কমঃ

mnnatবিশেষ প্রতিবেদক-

মাগুরার অনেক বাজারই এখন বিপুল পরিমাণ রূপালী ইলিশে ভরপূর। কিন্তু ক্রেতার সংখ্যাও কমে গেছে। দাম কমে যাওয়ায় যে যতটা পারছেন কিনে নিয়ে যাচ্ছেন। ফ্রিজ বোঝাই ইলিশে তাই এখন আগের মতো ক্রেতা মিলছেনা জানালেন বিক্রেতারা।

বিক্রেতারা বলেন, এবার ইলিশের সহজলভ্যতায় অরুচি ধরে গেছে মাগুরার। বাজারে কিছু দিন আগে ইলিশের দাম বেশ চড়া থাকালেও এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। অবস্থা এমন হয়েছে বরফজাত করতে না পারায় মাছে পচনও ধরেছে। ফলে বাজারগুলোতে মাছের দাম সব শ্রেণির মানুষের নাগালে চলে এসেছে।

তারা আরো বলেন, এবারের জেলেদের জালে ধরা পড়া প্রতিটি ইলিশ মাছের ওজন চারশ’ গ্রাম থেকে এক কেজির ওপরে।

বাজারে মাছ কিনতে আসা রাজিয়া বেগম বলেন, ইলিশ মাছের চেয়ে বাজারে অন্যান্য মাছের দাম এখন অনেক বেশি। দাম কমে যাওয়ায় তিনি ইলিশ মাছ কিনেছেন বলে জানান।

বাংলাদেশের মানুষের খাবারের তালিকায় ইলিশ মাছ সম্প্রতি দুর্লভ হয়ে উঠেছিল। অনেকটা দুষ্প্রাপ্য হওয়ায় চড়া দাম হয়েছিল ইলিশের। সে কারণে দুষ্প্রাপ্য এই মাছ মধ্যবিত্তের নাগালের অনেকটা বাইরে চলে গিয়েছিল।

বাজারে ইলিশের প্রচুর সরবরাহ এবং তুলনামূলক কম দাম অনেকেই হতবাক করছে। খাবারের পাত থেকে অনেকটা হারিয়ে যাওয়া ইলিশ আবার ফিরে এসেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: