মাগুরানিউজ.কম: সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।
সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এক শোকবার্তায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম অনুসারী এ নেতার নিঃশব্দে চলে যাওয়া সারা বিশ্বের বাঙালি আওয়ামী প্রজন্মকে শোকের চাদরে ঢেকে দিল।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এ মহান নেতার ত্যাগের কথা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার সৈয়দ মহসিন আলীর বিদেহী আত্মার আত্নার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান।

