মাগুরানিউজ.কমঃ
শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরাতে আজ মানববন্ধনের আয়োজন করে। সকাল ১১টায় শহরের মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ষ্টেডিয়াম এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মহিলা বিষয়ক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্কুল কলেজের ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক নারী অংশ নেন ।
মানববন্ধন শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


