মাগুরায় খাদ্যবান্ধব কর্মসূচির শুভ সূচনা

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

মাগুরায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মধ্যে ১০টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের শুভ সূচনা হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে সদরের জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ও গাংনালিয়া বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জগদল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, আঠারখাদা ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনারুল করিমসহ অন্যরা।

সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম।

mnকর্মসূচির আওতায় সপ্তাহে ৩দিন জেলায় দরিদ্র পরিবারপ্রতি মাসিক ৩০কেজি চাল প্রতিকেজি ১০ টাকা দরে দেয়া হবে। মাগুরায় এই কর্মসূচির মোট সুবিধাভোগীর সংখ্যা ২৪ হাজার ৭৮১জন। জেলার ৪ উপজেলায় মোট ২২জন ডিলার এই চাল বিতরনের জন্য দায়িত্ব পেয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: