দূর্গাপূজায় ৩দিন ছুটি দাবী, মাগুরায় প্রধানমন্ত্রী বরাবরে জাতীয় হিন্দু মহাজোটের স্মারকলিপি

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজায় ৩দিনের ছুটি ঘোষণার দাবীতে রবিবার দুপুরে মাগুরায় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে জাতীয় হিন্দু মহাজোট নামে একটি সংগঠন।

অতিরিক্ত জেলা প্রশাসক আজমল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে তারা জানান, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজায় মাত্র ১ দিন ছুটি দেয়া হয়। এ ছুটি বৃদ্ধি করে তারা ৩ দিনের ছুটি ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি বাবু পরেশ কান্তি সাহা, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীরেন্দ্রনাথ মজুমদার, জেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলরাম বসাক, যুব মহাজোটের সভাপতি পবিত্র কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রণয় কুমার বিশ্বাস, ছাত্র মহাজোটের সভাপতি সঞ্জিত কুমার বিশ্বাসসহ অন্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: