মাগুরায় মাইকে ‘ইলিশ’ বিক্রির ঘোষনা – ‘শ্যাষ হইলে পাইবেন না’

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

‘বরিশালের ইলিশ, ‘বড় বড় ইলিশ, খাইতে স্বাদ-দামে কম’, দেইখ্যা-শুইন্যা-বাইছ্যা লন’, ‘শ্যাষ হইলে পাইবেন না’ ইত্যাদি স্লোগানে মাইকে আহবান করে মাছ বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ইলিশের দাম কমার কারণেই মূলত ক্রেতাদের আকৃষ্ট করতেই বিক্রেতারা এ পদ্ধতি বেছে নিয়েছেন।

আজ জামরুলতলা বাজারের ইলিশ ব্যবসায়ীরা জানিয়েছেন, বিগত ৫ বছরের মধ্যে ইলিশের দাম এবারের মত কমেনি। যে কারণে সবাই ইলিশ কিনছে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির লোকজন ইলিশ কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়ছেন। অনেকেই জমানো টাকা মাটির ব্যাংক ভেঙে ইলিশ কিনতে আসছেন।

 

 

বাজারে ইলিশ বিক্রি করা সোহাগ জানান, সাগরে জেলেদের জালে এ কয়দিন বেশি ইলিশ ধরা পড়ছে। এ কারণে বাজারে ইলিশের সরবরাহ বেশি। তার মতো অনেকেই অন্য মাছ বিক্রি বন্ধ করে এখন ইলিশ বিক্রি করছেন।

বাজারে ঘুরে দেখা যায়, মাছ কিনতে বেশ ভিড়। সরকারি কর্মকর্তা মো. বাবুল আকতার এসেছেন ইলিশ কিনতে। তিনি ৪৫০ টাকা হিসেবে ৫ কেজি ইলিশ কিনলেন।

ক্রেতা মো. আবু সাঈদ জানান, সাড়ে ৩০০ টাকা হিসেবে ছোট ৩ কেজি ইলিশ কিনেছেন।

এদিকে খুচরা বাজারের মত ইলিশের একমাত্র পাইকারি বাজারে গিয়েও অনেকে পাইকারি দামে ইলিশ কিনছেন বলে জানান আড়তদাররা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: