মাগুরাতে মহা ধুমধামে চলছে বিশ্বকর্মা পূজা

মাগুরানিউজ.কমঃ

mnnatবিশেষ প্রতিবেদক-

বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি অন্যতম ধর্মীয় উৎসব। প্রতিবছর এই সময় আসেন বিশ্বকর্মা আর ছড়িয়ে দিয়ে যান একমুঠো দুর্গাপুজোর গন্ধ, একরাশ ভাললাগা।দেবশিল্পী বিশ্বকর্মার আশীষ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়।

ভক্তদের বিশ্বাস মতে, তিনি বিশ্বের তাবৎ (সব) কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা।

ভাদ্র মাসের সংক্রান্তিতে সারাদেশের সনাতন ধর্মের বিশেষ করে ব্যবসায়ীদের মাঝে বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিরা নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করেন এই দিনে। পূজার এ সময় প্রত্যেকের ঘরে বিশেষ খাওয়া-দাওয়া ব্যবস্থা হয় এবং কোথাও কোথাও পূজার পরে ঘুড়ি ওড়ানো হয়।

মাগুরা শহরের স্বর্ণ ব্যবসায়ীরা জানান, এই দিনে শুধু ব্যবসায়ীরা নয়, আমাদের পরিবারের অনান্যে সদস্যরাও পূজা আর্চনায় ব্যস্ত থাকে। সকলেই মিলেই আমরা প্রভুর কাছে আরাধনা করি ব্যবসায়িক কাজে সুফল অর্জন করতে।

শহরের এক পুরোহিত বলেন, এই পূজা অর্চনা করে আমরা বেদতার আশীর্বাদ গ্রহণ করি। ব্যবসায়িক কাজ কমে কল্যাণ কামনা করি। দেবশিল্পী বিশ্বকর্মার আশীষ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা জুয়েলারী সমিতি আজ ছুটি ঘোষনা করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: