মাগুরানিউজ.কমঃ
কাগজ-কলমের বর্ষা শেষ হলেও শেষ হয়নি বৃষ্টির দাপট। এই শরতেও মাঝেমধ্যেই সাড়ম্বরে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে বর্ষা। আজ দুপুরে আকাশের গুড়ুম গুড়ুম শব্দের সাথে বড় বড় বৃষ্টির ফোটা। আকাশ কালো থাকায় সকাল ৯টায় যেন সন্ধ্যা হয়ে গেল। ঝুম বৃষ্টিতে পথচারীরা বিপাকে পড়েছেন।
দুপুর প্রায় ৩টা থেকে একটানা চলছে বৃষ্টি। কারও কারও জন্য এই বৃষ্টি স্বস্তি বয়ে আনলেও অনেকেই এই হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন। পথচারীরা এই বৃষ্টির জন্য মোটেও তৈরি ছিলেন না। ছাতা যাদের হাতে ছিল না তাদের কাকভেজা হতে হয়। কেউ কেউ আশ্রয় নেয় যাত্রীছাউনি বা দোকানের নিচে। হঠাৎ বৃষ্টির কারণে রিকশার ভেতর গুটিসুটি হয়ে বসে থাকতে দেখা যায় চালকদের।
বৃষ্টিতে মাগুরা শহরবাসীর মধ্যে এসেছে স্বস্তি।


