মাগুরানিউজ.কমঃ
মাগুরায় ঈদের প্রধান জামাত সকাল ৮.৩০ মিনিটে অনুষ্টিত হয়েছে। ঐতিহাসিক নোমানি ময়দানে জেলা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো: রইস উদ্দিন ঈদের নামাজের ইমামতি করেন।
জেলার বিভিন্ন স্থানের কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লি এই জামাতে ঈদের নামাজ আদায় করেন। মাগুরা জেলা প্রশাসক, মাগুরা পৌর মেয়র, জেলা পর্যায়ের সকল কর্মকর্তা আইনজীবী, সাংবাদিক,ব্যাবসায়ি সহ সর্বস্তরের জনগণ এই জামাতে সামিল হন।
নামজ আদায় শেষে মুসল্লীরা দেশ ও জাতীর মঙ্গল ও উন্নতি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এ ছাড়া শহরের দরি মাগুরা, দোয়ারপাড়, পারনান্দুয়ালী, ভায়না, শান্তিবাগ, ঢাকারোড, মীরপাড়া, পারলা, নান্দুয়ালীসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।
জেলার মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলায়ও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।


