ঈদুল আজহার শুভেচ্ছায় ড. শ্রী বিরেন শিকদার এমপি

মাগুরানিউজ.কম:

MN

ঈদুল আজহা উপলক্ষে মাগুরাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ড. শ্রী বিরেন শিকদার এমপি।

শুভেচ্ছা বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর একটি বড় উৎসব। ঈদ বিশ্বজোড়া মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে, সকল শ্রেণী- পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। যার ফলে আগের তুলনায় দেশের মানুষ এখন অনেকটা সুখ ও শান্তিতে বসবাস করছেন।

নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব মানুষের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসুক এই কামনা করি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: