মাগুরায় চেয়ারম্যান ও দুই ব্যবসায়ীকে গ্রেফতারে অভিযান

মাগুরানিউজ.কম:

mnস্টাফ রিপোর্টার-

ঈদ উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য দেওয়া ভিজিএফের চাল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে। 

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিন হোসেন সংবাদমাধ্যমে জানান, শনিবার থেকে নহাটা ইউনিয়নের ১৬২৭ জন দুস্থ কার্ডধারীর মধ্যে  ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। রবিবার চেয়ারম্যানের বাকি চাল বিতরণের কথা ছিল। কিন্তু রাতে  চেয়ারম্যান কিছু চাল আনন্দ ও সমীর নামে স্থানীয় দুই ব্যবসায়ী কাছে বিক্রি করে দিয়েছেন এমন খবরের ভিত্তিতে আজ দুপুরে ওই দুই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ২২ বস্তা চাল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নহাটা ইউপি চেয়ারম্যান আলী মিয়া ও দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। 

ইউএনও আরো ‍জানান, চাল উদ্ধারের খবর পেয়ে চেয়ারম্যান ও দুই ব্যবসায়ী পালিয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলী মিয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: