আমরা খুব খুশি, ঈদি আমাগের জন্যি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাল পাঠায়ে দেছেন।

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

ঈদি আমাগের জন্যি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাল পাঠাই দেছেন। ডিসি স্যার আজ আমাগের চাল দেছেন। আমরা খুব খুশি। এভাবেই প্রতিক্রিয়া জানান বিনোদপুরের হতদরিদ্র জামেলা বেগমসহ হাজারো হতদরিদ্র মানুষ। 

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। মাগুরায় এ বছর ৩৬ হাজার ৬শ’ ৪০টি পরিবার বিনামূল্যে ১০ কেজি করে চাল পাচ্ছেন। জেলায় সর্বমোট ৩শ’৬৬ মেট্রিকটন ৪শ’ কেজি চাল বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।

মাগুরার মহম্মদপুরের বিনোদপুর বি.কে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আজ শুক্রবার সকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অতি দরিদ্র পরিবারকে ভিজিএফ এর চাল বিতরণের উদ্ধোধন করেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

উপস্হিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ শাহীন হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার , বিনোদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সাজিদুর রহমান সংগ্রাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: