জাতীয় পার্টির উপদেষ্টা মনোনিত হলেন এ্যাড. হাসান সিরাজ সুজা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা মনোনিত করায় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা জেলা জাতীয় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট রতন কুমার মিত্রসহ জেলা নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপাতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন পদে আরো ৩০ জনের নাম ঘোষণা করেছেন। গণমাধ্যমকে পাঠানো হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ বিষয়ে জানানো হয়।

এদের মধ্যে একজন উপদেষ্টা, একজন ভাইস চেয়ারম্যান, দুজন সাংগঠনিক সম্পাদক, একজন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, একজন যুগ্ম বিভাগীয় সম্পাদক, ৯ জন নির্বাহী সদস্য এবং ১৫ জন কেন্দ্রীয় সদস্য রয়েছেন।

এই পর্যায়ে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- উপদেষ্টা: অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (মাগুরা), ভাইস চেয়ারম্যান: মেহেরুননেসা খান হেনা (ঢাকা), সাংগঠনিক সম্পাদক: ড. হারুন অর রশীদ (ঝিনাইদহ) এবং অ্যাডভোকেট শাহাজাদী নাহিনা শান্তা (নারায়ণগঞ্জ), যুগ্ম সাংগঠনিক সম্পাদক: হারুন অর রশীদ (খিলগাঁও), যুগ্ম যুব বিষয়ক সম্পাদক: আবু সাঈদ স্বপন (নরসিংদী), নির্বাহী সদস্য: মো. হেলাল উদ্দিন (ময়মনসিংহ), খন্দকার ফজলুল হক (টাঙ্গাইল), এস.এম. রহমান পারভেজ (বরিশাল), এস.এম. ইয়াকুব আলী (ঢাকা), মো. আবুল হোসেন (রাজশাহী), মো. ওসমান আলী চেয়ারম্যান (সিলেট), মো. সাইফুল ইসলাম স্বপন (রাজশাহী), মো. শফিউল ইসলাম শফি (রংপুর), মোছা. সফুরা বেগম (রাজশাহী), কেন্দ্রীয় সদস্য. এম. জাকির হোসেইন (প্রবাসী ইউকে), মো. আলতাফ হোসেন (প্রবাসী ইউএসএ), অ্যাডভোকেট হারিস উদ্দিন (প্রবাসী ইউএসএ), ফারুকুল ইসলাম প্রধান ফারুক (প্রবাসী কুয়েত), মো. নজরুল ইসলাম (নোয়াখালী), মো. শামসুদ্দিন রিন্টু (রাজশাহী), মো. শফিকুল ইসলাম (রাজশাহী), রহিমা আখতার (আসমা সুলতানা) (নেত্রকোণা), মো. হাসানুজ্জামান নাজিম (রংপুর), আলহাজ্ব এইচ. এম. আবছার (কক্সবাজার), মো. বিএমএ. হুমায়ুন কবীর চৌধুরী (নওগাঁ), গোলাম মোস্তফা বাবু মন্ডল (বগুড়া), অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো (কক্সবাজার), নিপা মোহাম্মদ (ঢাকা) এবং মো. মাহমুদুল করিম (কক্সবাজার)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: