মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা ১০ টাকা কেজি চাল বিতরণের কাজ আজ থেকে শুরু হয়েছে। মাগুরার গণমানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহহাব।

কুড়িগ্রাম জেলার চিলমারি পাইলট হাইস্কুল মাঠে এক জনসভায় আজ এ কর্মসূচির উদ্ধোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ কর্মসূচির আওতায় মন্দা মওসুমে সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারের খাদ্য নিশ্চিত করতে চাল সরবরাহ করা হবে। হতদরিদ্র পরিবারগুলোর জন্য একটি বিশেষ কার্ড ইস্যু করা হবে। কার্ডধারী প্রতি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে। বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস চাল দেয়া হবে।

সমাজে দরিদ্র নারীপ্রধান পরিবার, বিধবা পরিবার, তালাকপ্রাপ্ত পরিবার এবং দরিদ্র পরিবার এই খাদ্য সহায়তা পাবে। এ বছরে সেপ্টেম্বর থেকে নভেম্বর পযর্ন্ত এই চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে এই কর্মসূচির জন্য সাড়ে পাঁচ লাখ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।   

কর্মসূচি সফল করতে উপজেলা পর্যায়ে একজন সরকারি কর্মকর্তার তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি কমিটি সুবিধা প্রাপ্তদের একটি তালিকা তৈরি করবে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে গঠিত অপর একটি কমিটি এই তালিকা চূড়ান্ত করবে।

এই কর্মসূচি পরিচালনার জন্য এলাকায় সুবিধাপ্রাপ্ত প্রতি পাঁচশ পরিবারের জন্য একজন করে ডিলার থাকবেন। এই ডিলারদের কাছ থেকে ১০ টাকা করে চাল কিনতে পারবেন কার্ডধারীরা।

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: