মাগুরানিউজ.কমঃ
সারাদেশের মত মাগুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ একযোগে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, শহরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলাগুলিতেও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একযোগে জঙ্গীবাদ নিরসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসব সমাবেশ থেকে জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।


