গ্রাম-গঞ্জের রাস্তাঘাটে এখন অন্যরকম ডেকোরেশন

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলাতে এখনও পাটকাঠির কদর কমেনি। পাটকাঠির কদর সেই আগের মতোই আছে। আর এ কারণেই গ্রামের মানুষেরা আগের মতোই পাটকাঠি সংগ্রহ করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই পাটকাঠি জ্বালানি এবং বেড়া বানানোর কাজে ব্যবহার করা হয়। রান্নায় পাটকাঠির ব্যবহার বহু আগে থেকেই চল রয়েছে।

একসময় পাটকাঠি কাগজ বানানোর কাজের জন্যে ক্রয় করা হলেও এখন আর সেই চাহিদা নেই। ফলে জ্বালানি হিসেবেই পাটকাঠির ব্যবহার সব জায়গাতে লক্ষণীয়। এ ছাড়া পটল, ঝিঙা প্রভৃতি ফসলের ক্ষেতেও পাটকাঠির ব্যবহার কিছুটা দেখা যায়।

মাগুরাতে পাটকাঠিকে আঞ্চলিক ভাষায় ‘পাটখড়ি’ বলা হয় আবার কোথাও ‘পাটশোলা’। এ বছরও মাগুরার বিভিন্ন জায়গাতে পাটের ব্যাপক চাষ হওয়ার কারণে পাটকাঠির মজুদও বেড়েছে। কৃষক পরিবারগুলো তাই বিভিন্নভাবে পাটকাঠি সংরক্ষণ শুরু করেছে। পাটকাটি পরিত্যক্ত ঘর, ঘরের বাইরে এবং অনেক সময় বিশেষ কায়দায় বাড়ির গাছগাছালিতে ঝুলিয়েও সংরক্ষণ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: