মাগুরানিউজ.কমঃ
মাগুরার ধলহরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শনিবার থেকে শুরু হবে ”বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৬”।
স্থানীয় ”ধলহরা নাজমুল স্মৃতি সংসদ” এর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাবা কামরুল লায়লা জলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক বাবু পঙ্কজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল প্রমূখ।
টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহমান সবাইকে টুর্নামেন্ট উপভোগ করার আমন্ত্রন জানিয়েছেন।
তথ্য প্রেরক – লাইচুর রহমান।


