শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে উত্তাল মাগুরা পিটিআই

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে উত্তাল মাগুরা পিটিআই। ইন্সট্রাকটর কর্তৃক লাঞ্ছনা ও অপমানের প্রতিবাদে গতকাল মাগুরা প্রাইমারি ট্রেনিং ইন্সস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রশিক্ষনার্থী বিভিন্ন প্রাইমারী স্কুলের শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।বিক্ষুব্ধ শিক্ষকরা লাঞ্ছনাকারি ওই ইন্সট্রাকটরের অপসারণ ও বিচার দাবী করেছেন। এ দাবীতে তারা জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ পাঠিয়েছেন বলেও জানান।

শিক্ষার্থীরা জানান, আজ মঙ্গলবার বিকেলে ইন্সট্রাকটর ফেরদৌসি জামান স্কুল প্লেসমেন্ট চলাকালে শহরের পারলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পরিদর্শনকালে মিতা মন্ডল নামে এক শিক্ষিকার গায়ে পিন বিঁধিয়ে লাঞ্ছিত করেন। দীর্ঘদিন ধরে তিনি প্রশিক্ষণরত শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে আসছেন। এ ঘটনায় অপমানিত হয়ে দুই শতাধিক ট্রেনিং শিক্ষক ক্লাস বর্জন করে পিটিআই ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন।

অভিযুক্ত ইন্সট্রাকটর ফেরদৌসি জামান সংবাদমাধ্যমে বলেন, অনৈতিক দাবী মেটাতে না পারায় প্রশিক্ষনার্থীরা বিপদে ফেলতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। আজকের বিষয়টি  মজা করতে গিয়ে ঘটেছে। তিনি বুঝতে পারেনি সামান্য মজার বিষয় নিয়ে প্রশিক্ষনার্থীরা ক্ষেপে যাবে।

এ ব্যাপারে পিটিআই এর সুপার বাদল চন্দ্র রায় বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: